1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

সাংবাদিকের নামে মিথ্যা মামলা অভিযোগে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত ।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৭ বার পঠিত

সাংবাদিকের নামে মিথ্যা মামলা অভিযোগে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত ।

রুহুল আমিন রুকু কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলা শহরের কলেজ মোড়ে মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর দুপুরে মানববন্ধন করেছে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন কেজিইউজে। সংগঠনের পক্ষ থেকে কুমিল্লার আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এম হাসান এবং লালমনিরহাটের আজকের পত্রিকার জেলা প্রতিনিধি খোরশেদ আলম সাগরের নামে দায়ের হওয়া মিথ্যা ও হয়রানিমূলক মামলার অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়। মানববন্ধনে জেলা উপজেলা পর্যায়ের সাংবাদিক সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় নাগরিকরা অংশগ্রহণ করেন।

কেজিইউজে যুগ্ম আহ্বায়ক ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি রাশিদুল ইসলাম বলেন এ মামলা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। বিগত সরকারের আমলেও এমন হয়রানিমূলক মামলা হয়েছিল কিন্তু সাংবাদিকরা সত্য প্রকাশে পিছপা হননি। বর্তমান সময়েও আমরা একই অবস্থার মুখোমুখি হচ্ছি। আমরা ন্যায়বিচার চাই এবং এই মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার দাবি করছি।

ইনডিপেনডেন্ট ও আমরা দেশ পত্রিকার জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মুজাহিদ বলেন সাংবাদিকদের হয়রানি করার প্রবণতা এখনো থামেনি। কখনো হামলা আবার কখনো মামলা দিয়ে আমাদের চুপ করানোর চেষ্টা চলছে। এম হাসান ও খোরশেদের বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পূর্ণ ভিত্তিহীন তাই আমরা সরকারের কাছে এর দ্রুত প্রত্যাহার চাই।

কেজিইউজে সদস্য সচিব ও দৈনিক জনকণ্ঠ এবং এটিএন নিউজের জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন বলেন প্রতিনিয়ত সাংবাদিকদের নামে মিথ্যা মামলা হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে রাজনৈতিক দলের কর্মীরাই এসব মামলা করছে। সাংবাদিকদের ভয় দেখিয়ে সত্য গোপন করা যাবে না। আমরা সাংবাদিকদের নিরাপদ পরিবেশ এবং স্বাধীনভাবে কাজ করার নিশ্চয়তা চাই।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কালের কণ্ঠের উত্তরাঞ্চল প্রতিনিধি তামজিদ হাসান তুরাগ গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান তাওহীদ প্রতিদিনের বাংলাদেশ প্রতিকার জেলা প্রতিনিধি রাজু আহমেদ দৈনিক কালবেলা পত্রিকার চিলমারী প্রতিনিধি আবু আল রাফিউল রাফি দৈনিক ইনকিলাব পত্রিকার চিলমারী প্রতিনিধি ফয়সাল হক দৈনিক আমার সংবাদ পত্রিকার রাজারহাট প্রতিনিধি এনামুল হক সরকার দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার রাজারহাট প্রতিনিধি হামিদুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park