1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উদযাপনে বর্ণাঢ্য র‍্যালি”

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮ বার পঠিত

“ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উদযাপনে বর্ণাঢ্য র‍্যালি”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শহরের টাউন হল প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় টাউন হলে এসে শেষ হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম। এতে সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তা, ট্যুরিস্ট পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, স্কাউট সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালি শেষে টাউন হল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, “অন্ন-বস্ত্রের পাশাপাশি মানসিক বিকাশের জন্য অবকাশ প্রয়োজন। পর্যটনের ক্ষেত্রে সঠিক স্থান, অবকাঠামো ও সুবিধা নিশ্চিত করা গেলে ময়মনসিংহের আশপাশের পর্যটন স্পটগুলোকে আরও আকর্ষণীয় করে তোলা সম্ভব। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি পর্যায়ের অংশগ্রহণও পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে বক্তারা ময়মনসিংহকে একটি সম্ভাবনাময় পর্যটন অঞ্চল হিসেবে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park