1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

রাখালগাছিতে বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেছেন বিএনপি নেতা হাসান আল মামুন বাপ্পি

  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৫১ বার পঠিত

রাখালগাছিতে বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেছেন বিএনপি নেতা হাসান আল মামুন বাপ্পি

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি।
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদীয় দুর্গাৎসবে বাগেরহাট সদরের রাখালগাছি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং আর্থিক সহায়তা প্রদান করেছেন রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা শেখ হাসান আল মামুন বাপ্পি।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ইউনিয়নের ১০ টি পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং তার ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।

এসময় রাখালগাছি ইউনিয়ন বিএনপি নেতা শেখ আল মাহমুদ দিপু, শেখ নাজমুল, ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শেখ সেলিম, ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি বিষ্ণুপদ দাস, সাধারণ সম্পাদক সুমন দাস, ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শুকুর আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর, ৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক শৈকত, ৮নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আলী আকবর, সাংগঠনিক সম্পাদক শেখ ইসহাক আলী, বিএনপি নেতা হাওলাদার আব্দুল হালিম, মিজান ঢালী, শেখ শওকত হোসেন’সহ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

বিএনপি নেতা শেখ হাসান আল মামুন বাপ্পি বলেন, “আমাদের দেশ ভ্রাতৃত্ব ও সম্প্রীতির দেশ”। হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে আনন্দ ভাগাভাগি করার ঐতিহ্য যুগ যুগ ধরে চলে আসছে। ধর্ম যার যার, উৎসব সবার। আমরা এভাবে সুখে শান্তিতে আগামী দিনগুলোতেও সকল উৎসব-অনুষ্ঠান উদযাপন করতে চাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park