1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

উলিপুরে এসডিজি লোকালাইজেশনের ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৪৭ বার পঠিত

উলিপুরে এসডিজি লোকালাইজেশনের ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠি

রুহুল আমিন রুকু, কুড়িগ্রামঃ

কুড়িগ্রামের উলিপুরে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি লোকালাইজেশন) ইউনিয়ন পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার হাতিয়া ইউনিয়নের দি বেস্ট মডেল একাডেমি চত্বরে, ইউএনডিপি ও দি হাঙ্গার প্রজেক্টরের সহায়তায়, হাতিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

এতে সভাপতিত্ব করেন হাতিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সামছুল হক। দি হাঙ্গার প্রজেক্টের স্বেচ্ছাসেবক আব্দুল ওহাবের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্টরের সিনিয়র প্রোগ্রাম অফিসার সুখময় পাল, রংপুর বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে, হাতিয়া ইউপি প্রশাসনিক কর্মকর্তা হারুন অর রশিদ, ইউপি সদস্য রাজ্জাকুল ইসলাম, আমিনুর ইসলাম, হাফিজুর রহমান, আব্দুল লতিফ, আব্দুর রব রানু, সাইফুর রহমান, সংরক্ষিত  নারী সদস্য মোর্শেদা বেগম, ইতি বেগম,  স্বাস্থ্য সহকারী আয়নাল হক, মাসুদ রানা, পরিবার কল্যাণ সহকারী শাহনাজ পারভীন, উপজেলা সমন্বয়কারী খন্দকার রাশেদুল আনম প্রমুখ।

 

নারী ইউপি সদস্য তছলিমা বেগম,  সমাজকর্মী পপি রাণীসহ অনেকে বলেন, প্রথমে আমরা গ্রামে ঘুরে ঘুরে বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছি। তারপর সোশ্যাল ম্যাপ করেছি। ম্যাপের পর আমরা এলাকা ভিত্তিক বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছি। আমাদের হাতিয়া ইউনিয়নে তৃণমুল পর্যায়ে এতো সমস্যা রয়েছে, যেটা এই প্রজেক্টের মাধ্যমে জানতে পেরেছি। পরে এই সমস্যাগুলো ওয়ার্ড কর্মশলায় অগ্রাধিকার ভিত্তিতে নির্ণয় করা হয়েছে। এই সমস্যাগুলো সমাধান করা হলে আমাদের ইউনিয়নে মানুষ উপকৃত হবে এবং জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।

উল্লেখ‌্য, ইউএনডিপি ও দি হাঙ্গার প্রজেক্টরের সহায়তায় খুলনার ডুমুরিয়া ও কুড়িগ্রামের উলিপুর উপজেলায় সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি লোকালাইজেশন) বা টেকসই উন্নয়নে প্রি-পাইলটিং প্রজেক্ট চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park