1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ভালুকায় বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ,আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৬১ বার পঠিত

ভালুকায় বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ,আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় বেতন পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন মুলতাজিম স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকেরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) বিকেলে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন, এতে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।

শ্রমিকদের অভিযোগ, সেপ্টেম্বর মাসের বেতন আগামীকাল শুক্রবার (১০ অক্টোবর) দেওয়ার কথা ছিল। তবে শুক্রবার সরকারি ছুটি ও ব্যাংক বন্ধ থাকার কারণ দেখিয়ে কারখানা কর্তৃপক্ষ ১২ অক্টোবর বেতন দেওয়ার সিদ্ধান্ত জানায়। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেন।

খবর পেয়ে শিল্প পুলিশ-৫, ভালুকা থানা, হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শিল্প পুলিশ-৫ ময়মনসিংহের পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান জানান, “শ্রমিকদের বেতন ১০ অক্টোবর দেওয়ার কথা ছিল। শুক্রবার ছুটি থাকায় কর্তৃপক্ষ রোববার বেতন দেওয়ার ঘোষণা দেয়। এতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।”

পরে কারখানা কর্তৃপক্ষ আজই বেতন দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

চেষ্টা সত্ত্বেও কারখানা কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park