1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজারহাটে ৫৩ হাজার শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নিয়ে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন-

  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৬১ বার পঠিত

রাজারহাটে ৫৩ হাজার শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নিয়ে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন-

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় শুরু হয়েছে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) অংশ হিসেবে রবিবার রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
​উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান কার্যক্রমের সূচনা করেন।
​এই কর্মসূচির আওতায় রাজারহাট উপজেলার ২৪টি কেন্দ্রে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ৫৩ হাজার ৬৬ টি শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এটি দেশের ইতিহাসে প্রথম জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি।
​রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের সোহরাওয়ার্দী অডিটোরিয়ামে সপ্তম শ্রেণির তিন শিক্ষার্থী— নিতি রায় সৃষ্টি, আশরাফিয়া অবনী ও দিব্য রায়কে প্রথম টিকা দানের মাধ্যমে মাসব্যাপী এই কার্যক্রমের উদ্ধোধন করা হয়। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।
​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো: আল-ইমরান বলেন, “শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এই টিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার সারাদেশে শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে এই ঐতিহাসিক উদ্যোগ নিয়েছে।”
উপজেলা স্বাস্থ্য ও প,প কর্মকর্তা ডাক্তার গোলাম রসুল রাখি বলেন, “এটি দেশের ইতিহাসে প্রথম টাইফয়েড টিকাদান কর্মসূচি। রাজারহাটে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ৫৩ হাজার ৬৬ জন শিশুকে রেজিস্ট্রেশনের মাধ্যমে বিনামূল্যে এ টিকার আওতায় আনা হবে।” তিনি আরও জানান, টাইফয়েড জ্বর প্রতিরোধের জন্য এই টিকা খুবই কার্যকর ও নিরাপদ।
​ডা. গোলাম রসূল রাখির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ডা: উম্মে কুলসুম বিউটি, ডাঃ বিলকিস বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবা বেগম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার আয়শা সিদ্দিকা, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, শিক্ষক নুর ইসলাম এবং উপজেলা যুবদল আহবায়ক আব্দুল কুদ্দুস সহ অনেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park