1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ঈশ্বরগঞ্জে ইজিবাইক চালক খোকন হত্যার মূল আসামি গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৬৪ বার পঠিত

ঈশ্বরগঞ্জে ইজিবাইক চালক খোকন হত্যার মূল আসামি গ্রেফতার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইজিবাইক চালক খোকন মিয়া (৫৫) হত্যার অন্যতম আসামি মো. একলাছ উদ্দিন (৪৭)কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। শনিবার (১৮ অক্টোবর ২০২৫) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বিটঘর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিহত খোকন মিয়া ঈশ্বরগঞ্জ উপজেলার করমা গ্রামের বাসিন্দা। তিনি এবং গ্রেফতারকৃত আসামি একলাছ উদ্দিন একই বংশের আত্মীয়। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ ও মামলা-মোকদ্দমা চলছিল।

প্রতিবাদী বিরোধের জেরে গত ৩ অক্টোবর রাতে একলাছ উদ্দিনসহ অন্যান্য আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে খোকন মিয়ার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা খোকন মিয়াকে কুপিয়ে গুরুতর জখম করে এবং বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে। আহত খোকন মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরদিন ভোরে তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের ছেলে মো. বিল্লাল হোসেন হত্যার মামলা দায়ের করেন। মামলাটি মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হলে র‌্যাব তদন্ত শুরু করে। ৬ অক্টোবর প্রধান আসামি মো. বদর উদ্দিন আল সানি বাদল (৪০)কে ঢাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত একলাছ উদ্দিনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park