1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

পটিয়া শান্তিরহাটে তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন রেজাউল করিম নেছার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৬৭ বার পঠিত

পটিয়া শান্তিরহাটে তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন রেজাউল করিম নেছার
——————————————–
মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম।
চট্টগ্রাম পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ঐতিহ্যবাহী শান্তিরহাটের পানি নিষ্কাশনের জন্য নালা সংস্কার, মাছ বাজার ব্রীক সলিন দ্বারা উন্নয়ন, এবং বাজারের ব্যবসায়ি ক্রেতা জনসাধারণ সুপেয় পানির সংকট নিরসনে গভীর নলকূপ স্থাপনের জন্য পটিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব ফারহানুর রহমান এর বিশেষ তহবিল থেকে ১৫লক্ষ টাকা বিশেষ বরাদ্দ প্রদান করেন ইউনিয়ন পরিষদের মাধ্যমে। তৎমধ্যে নালা সংস্কারের জন্য ৭ লক্ষ টাকা,মাছ বাজার ব্রীক সলিন দ্বারা উন্নয়নের জন্য ৬ লক্ষ টাকা, গভীর নলকূপ স্থাপনের জন্য ২ লক্ষ টাকা মোট ১৫ লক্ষ টাকা প্রদান করেন। কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এই তিনটি প্রকল্পের কাজের আজ ২০ অক্টোবর-২৫ মঙ্গলবার বিকাল পাঁচটায় শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম নেছার।
এসময় অন্যান্যদের উপস্হিত ছিলেন কুসুমপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর,সমাজসেবক রবিউল হোসেন বাদশা, মোঃ নাছির, মোঃ সেলিম হাসান, মোঃ বেলাল, ফরিদ উদ্দিন সওদাগর, আবদুল করিম, আবুল কাশেম মিয়া, মোঃ ইউচুপ শাহ্, মুহাম্মদ নেজাম,আবদুল ছালাম,আবদুল কাদের, নজরুল ইসলাম,কাইয়ছার,সুমন,ইলিয়াছ, শহিদুল ইসলাম রনি,সোহেল, ফারুক, আবদুল ছত্তার।মুনজুর,আবদুর রহমান, তৌহিদ, নাঈম,ছাত্রদলের নেতা হাবিবুর রহমান হাবিব, আরিফুল জামান মানিক, আসিফ,রমজান,সাইমন প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানে আলহাজ্ব রেজাউল করিম নেছার চেয়ারম্যান পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফারহানুল রহমান কুসুমপুরা ইউনিয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকা এবং পশ্চিম পটিয়ার ব্যবসা বানিজ্যের প্রাণ কেন্দ্র হিসেবে পরিচিত এই শান্তিরহাটে তিনটি উন্নয়ন প্রকল্প বরাদ্দ প্রদান কায় এলাকাবাসী পক্ষে থেকে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফারহানুর রহমানের প্রতি ধন্যবাদও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং আগামীতেও এই এলাকার উন্নয়নে বিষয়ে অগ্রাধিকারের ভিত্তিতে গুরুত্ব দেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park