1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ভালুকায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

ভালুকায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) ময়মনসিংহের ভালুকায় র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়েছে।

উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান কর্মসূচি অনুষ্ঠিত হয় ভালুকা উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে। বর্ণাঢ্য র‍্যালিটি ভালুকা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উৎসবমুখর পরিবেশে পালিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, যুবদল প্রতিষ্ঠার শুরু থেকেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে নেতাকর্মীদের গণতন্ত্র রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, যুবদল সবসময়ই দেশের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার সংগ্রামে অগ্রভাগে থেকে কাজ করেছে এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদল নেতা আবু সাঈদ জুয়েল, ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন আহমেদ, মজিবুর রহমান মজু, রুহুল আমিন, স্বেচ্ছাসেবক দলের নেতা কায়সার আহমেদ কাজল, শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগ, যুবদল নেতা শামিম আহমেদ প্রমুখ।

পুরো অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত, যেখানে নেতাকর্মীরা দলীয় স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park