1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ভালুকায় ইউনিয়ন পরিষদ উদ্যোক্তাদের অনিয়মে অভিযোগ দেওয়ার আহ্বান ইউএনও’র

  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১২৮ বার পঠিত

ভালুকায় ইউনিয়ন পরিষদ উদ্যোক্তাদের অনিয়মে অভিযোগ দেওয়ার আহ্বান ইউএনও’র

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলা ইউনিয়ন পরিষদ পর্যায়ে ডিজিটাল নাগরিক সেবা শতভাগ নিশ্চিত করতে প্রতিটি ইউনিয়নে একজন করে উদ্যোক্তা বা কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে উপজেলায় মোট ১১টি ইউনিয়ন পরিষদে এসব উদ্যোক্তারা জনগণের বিভিন্ন ডিজিটাল সেবা প্রদান করে আসছেন।

তবে সম্প্রতি কিছু ইউনিয়নে উদ্যোক্তাদের বিরুদ্ধে সাধারণ নাগরিকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়, টাকার বিনিময়ে সেবা কার্ড তৈরি করে দেওয়া, সেবা নিতে আসা জনগণের সঙ্গে খারাপ আচরণসহ নানা ধরনের অভিযোগ পাওয়া গেছে।

এই প্রেক্ষিতে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান মাহমুদ সাধারণ জনগণকে অনুরোধ জানিয়েছেন—কোনো ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা বা কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে অনিয়ম বা অসন্তোষ থাকলে সরাসরি তাঁর নিকট অভিযোগ জানাতে।

ইউএনও হাসান মাহমুদ বলেন,

“ভালুকার প্রতিটি নাগরিক যাতে হয়রানি ছাড়া সরকারি সেবা পান, সেটাই আমাদের লক্ষ্য। কেউ যদি কোনো অনিয়মের শিকার হন, তারা যেন সরাসরি আমাকে জানান। আমি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব।”

উপজেলা নির্বাহী অফিসারের এই উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন। তাঁরা মনে করেন, এই উদ্যোগের মাধ্যমে ইউনিয়ন পরিষদ পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বৃদ্ধি পাবে।

ভালুকাবাসীর শতভাগ নাগরিক সেবা নিশ্চিত করতে ইউএনও হাসান মাহমুদের এই জনকল্যাণকর পদক্ষেপকে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park