1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বস্তা মাথায় থানার ওসি,সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৯৭ বার পঠিত

বস্তা মাথায় থানার ওসি,সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার।
গাজীপুরের পূবাইল থানার অফিসার ইনচার্জ মোল্লা মোঃ খালিদ হোসেনের কাজে প্রশংসায় ভাসছে গোটা পুলিশ।নিজ মাথায় একটি বস্তা নিয়ে দৌড়ে আগুন হাত থেকে মালামাল রক্ষার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই প্রশংসায় ভাসছেন পুলিশের ওই কর্মকর্তা।এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে অনেকে লিখেছেন’এমনপুলিশ ই চেয়েছিলাম’

জানা গেছে, রোববার দুপুরে পূবাইল থানাধীন কুদাব এলাকায় একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাতের সংবাদ পেয়ে পুবাইল থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছান।এসময় উৎসুক জনতা আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা না করে এই দৃশ্য মোবাইল ফোনে ভিডিও ধারন করতেছিল,ঠিক তখন ওসি নিজে দৌড়ে গিয়ে তুলার গুদাম থেকে একটি বড় বস্তা নিজের মাথায় নিয়ে নিরাপদ স্থানে রাখেন। ওসির এই মানবিক কাজ দেখে উপস্থিত সকলে আগুন নিয়ন্ত্রণ ও গুদাম থেকে মালামাল সরিয়ে নিতে সাহায্য করেন।পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ মোল্লা মোঃ খালিদ হোসেন বলেন,গুদামের আগুন যখন ছড়িয়ে পড়ছিল তখন আমি উৎসুক জনতাকে গুদাম থেকে মালামাল সরিয়ে নিতে সাহায্য করার জন্য অনুরোধ করি এর মধ্যে থেকে ৩/৪ জন ছাড়া কেউ আগুন নেভাতে না আশায়,আমার সাথে থাকা পুলিশ সদস্যদের কে উৎসুক জনতাকে সামাল দিতে বলি।পরে নিজেই অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত গুদাম ভেতরে থেকে একটি জুটের বস্তা মাথায় নিয়ে বাইরে আসি,এরপর সকলেই আমার সাথে গুদামের মালামাল সরিয়ে নিতে সাহায্য করে।পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। গুদামের কিছু মেশিনারিজ ও মালামাল ক্ষতিগ্রস্ত হয়।
এ পুলিশ কর্মকর্তা আরোও জানান আমি শুধু একজন আইনের রক্ষক হিসেবে নয় একজম মানুষ হিসেবে এই কাজ করেছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park