1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

একাত্তর অস্বীকারকারীরা মাথা তুলেছে—মানবতাবিরোধী অপরাধের বিচার ঠেকানো যাবে না:এলডিপির মহাসচিব- ড. রেদোয়ান”

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১১২ বার পঠিত

“একাত্তর অস্বীকারকারীরা মাথা তুলেছে—মানবতাবিরোধী অপরাধের বিচার ঠেকানো যাবে না:এলডিপির মহাসচিব- ড. রেদোয়ান”

ইমদাদুল ইসলাম রনি
কুমিল্লা জেলা প্রতিনিধি

মানবতাবিরোধী অপরাধের বিচার এখনো শেষ হয়নি উল্লেখ করে এলডিপির মহাসচিব ও সাবেক মন্ত্রী ড. রেদোয়ান আহমদ বলেছেন, “৩০ লাখ শহীদ আর দুই লাখ মা–বোনের অপমানের বিচার ‘মাফ’ দিয়ে শেষ হতে পারে না।”

রবিবার (২৩ নভেম্বর) সকালে চান্দিনার মহিচাইল ইউনিয়নের জিয়াউর রহমান কলেজ অডিটোরিয়ামে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “স্বাধীনতাকে যারা মানে না, তারাই ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছিল। এদের বিচার হওয়া অপরিহার্য।”

তিনি আরও বলেন, “মাওলানা নিজামী রাজাকার–আলবদর–আলশামস বাহিনী সংগঠিত করে পাকিস্তানি বাহিনীকে গণহত্যায় উসকানি দিয়েছিলেন। তারা সক্রিয় না থাকলে এত মানুষ শহীদ হতো না।”

বর্তমান প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, “স্বাধীনতাবিরোধীরা আবার সক্রিয়। ২০২৪ সালে স্বৈরাচারী সরকার বিদায় হওয়ায় স্বাধীনতার পুনঃপ্রতিষ্ঠা হয়েছে, কিন্তু বিপক্ষ শক্তি এখনও চক্রান্তে লিপ্ত।”

উক্ত মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিক ও প্রেসক্লাব নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park