1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নাজমুল গনি লাভলুর ব্যবস্হাপনায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১১০ বার পঠিত

নাজমুল গনি লাভলুর ব্যবস্হাপনায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ড ঘোনাপাড়া গ্রামে নাজমুল গনি (লাভলু)র ব্যাবস্হাপনায় প্রায় দেড় শতাদিক রুগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান, ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।
আজ রবিবার ৩০/১১/২০২৫ ইং সকাল ১০ ঘঠিকার সময় হইতে বিকাল ৫ টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে।
বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন ডাক্তার কানিজ ফাতেমা, এম বি বি এস ( ডিইউ), সি এম ইউ,ডিএম ইউ,মেডিকেল অফিসার কালীগঞ্জ সেন্টাল হাসপাতাল,গাইনি বিশেষজ্ঞ, মা ও শিশু, চর্ম রোগী ছিল বেশী।
নাজমুল গনি (লাভলু) আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন আমাদের বন্ধু মহল আমাদের এলাকার জনগণের জন্য সেবা করার ইচ্ছা প্রকাশ করি,বন্ধু মহলের সহযোগিতায় আমাদের আজকের এই বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কর্মসূচি মাসে দুইবার দিতে চেষ্টা করবো, আমাদের গ্রাম থেকে কালীগঞ্জ সরকারি হাসপাতাল অনেক দুরে এবং সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা তেমন পাওয়া যায় না, তাই আমাদের এলাকার লোকজন সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে অনিহা প্রকাশ করে,তাই আমরা আমাদের এলাকার জনগণের কথা চিন্তা করে আজকের এই বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্ম সূচির আয়োজন, ইনশাআল্লাহ আমরা ব্যপক সারা পেয়েছি, রোগীর সংখ্যা প্রায় দেড়শ হয়েছে, আগামীতে মাসে তিন দিন বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা, শীত বস্র বিতরণ করা, বয়স্ক ভাতা প্রদান,বিধবা ভাতা প্রদান,এবং সামাজিক অনুষ্ঠানে অর্থ সহায়তা করা আমাদের কর্ম সূচিতে রয়েছে।
আমি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করছি, এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ আয়ু কামনা করছি, পাশাপাশি গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এবং কালীগঞ্জ ৫ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী একে এম ফজলুল হক মিলন ভাই এর জন্য আমি সকালের কাছে দোয়া কামনা করছি, এবং ভোট প্রার্থনা করছি, আমি এবং আমার বন্ধু মহলের সহযোগিতায় আমরা আমাদের এলাকার জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এলাকায় উন্নয়ন মুলক কর্ম কান্ড আরো ব্যাপক আকারে করতে পারবে বলে আমি আশাকরি।
সার্বিক সহযোগিতায় : মো: আজিজুল হক (নান্নু), হানিফ শিকদার (মুক্তা), হাসিব শিকদার (মনি)। ডাক্তারের সহকারী হিসেবে উপস্থিত ছিলেন : বিউটি বেগম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park