1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বাগেরহাটের রাখালগাছিতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

বাগেরহাটের রাখালগাছিতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলার ৯নং বাখালগাছি বিএনপি’র অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে দেশের ৩ বারের সাবেক প্রানমন্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাখালগাছি ইউনিয়নের কাবির হাওলাদারের বটতলা চত্বরে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল দেশের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য লাভ এবং পুনরায় জনগনের সেবায় নিয়োজিত হওয়ার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করেন।

রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফকির আল মামুন টিপুর সভাপতিত্বে ও বিএনপি নেতা সালাম বিশ্বাসের সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান প্রধান সমন্বয়ক এম এ সালাম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএরপি’র সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা, বাগেরহাট সদর থানা বিএরপি’র সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, পৌর বিএনপি নেতা শমসের আলী মোহন, জেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক জাহিদুল ইসলাম শান্ত, জেলা শ্রমিকদলের সাবেক সভাপতি লিয়াকত সরদার, রাখালগাছি ইউনিয়ন বিএনপি নেতা শেখ হাসান আল মামুন বাপ্পি, খানপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি খান হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো: বাবুল ফকির, বিএনপি নেতা শেখ সেলিম, ওহিদুজ্জামান দিপু প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান বক্তা এম এ সালাম বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে সর্বজন স্বীকৃত সাবেক এই প্রধানমন্ত্রীকে অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আমাদের কাছ থেকে তাকে ছিনিয়ে নেবেন না। এ ছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন। পাশাপাশি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা এবং সার্বিক কল্যাণের জন্য দোয়া করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park