1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নড়াইলের নড়াগাতীতে গৃহবধূকে ধর্ষণ, ওসি আশিকুর রহমানর’র নেতৃত্বে অভিযুক্ত গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬৩ বার পঠিত

নড়াইলের নড়াগাতীতে
গৃহবধূকে ধর্ষণ, ওসি আশিকুর রহমানর’র নেতৃত্বে
অভিযুক্ত গ্রেফতার

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলের নড়াগাতীতে
গৃহবধূকে ধর্ষণ ওসি আশিকুর রহমানর’র নেতৃত্বে
অভিযুক্ত গ্রেফতার।
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়ের হলে অভিযুক্ত মো. নাঈম শেখ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার মো. নাঈম শেখ নাড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের বোয়ালচর গ্রামের মো. মামুন শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের একটি গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ভুক্তভোগী গৃহবধূর স্বামী জাহাজে চাকরি করেন। তিনি একমাত্র সন্তান নিয়ে নিজ বাড়িতেই থাকতেন। গত সোমবার (১ ডিসেম্বর) রাতে ওই গৃহবধূকে বাড়িতে একা পেয়ে তাকে ধর্ষণ করে একই গ্রামের যুবক নাঈম শেখ। এ ঘটনায় মঙ্গলবার (২ ডিসেম্বর) ভুক্তভোগী ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে নাঈম শেখকে একমাত্র আসামি করে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর ওইদিন রাতেই নড়াগাতী থানা পুলিশের একটি দল খুলনা জেলার খালিশপুর থানার মুজগুন্নি আবাসিক এলাকা থেকে অভিযুক্ত নাঈমকে গ্রেফতার করে।
নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, মামলা দায়েরের পর দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park