1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৬৭ বার পঠিত

শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

মো: মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার।

গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন বলেছেন, শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন। জনগনের শান্তি বিনষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। আমরা জনগণকে প্রতিশ্রুতি দিয়েছি সুখে-দুঃখে তাদের পাশে থাকবো। কোনো ধরনের চাঁদাবাজি, জমি দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড, প্রভাব খাটিয়ে বিচার সালিশ করা থেকে নেতাকর্মীদের বিরত থাকতে হবে। মনে রাখতে হবে জনগনের নিরাপত্তার দায়িত্ব আমাদের। দলের কেউ অপকর্ম করলে তাদের কোনো ধরনের ছাড় দেয়া হবে না। রোববার বিকেলে কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়ন বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী হাইস্কুল এন্ড কলেজ মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমপি ফজলুল হক মিলন এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু।
মোক্তারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবাদুল্লাহ শেখ দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো.মজনু শেখ।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জান খান লাভলু, মোক্তারপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনসুর আহমেদ, উপজেলা জাসাসের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফ আমান খান, উপজেলা যুবদলের আহবায়ক আলী নুর হাসান, উপজেলা জাসাসের সদস্য সচিব শাহাদাত হোসেন মিঠুসহ দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সুধী সমাজ এবং সাধারন জনগন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park