
৫ ম দিনের মত পোশাক শ্রমিক আন্দোলনে উতপ্ত গাজীপুর
মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার।
ন্যুনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বাংলাদেশের বিভিন্ন শিল্পাঞ্চলে পঞ্চম দিনের মতো বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা।
এদিকে, চলমান শ্রমিক অসন্তোষের মাঝে নবগঠিত মজুরি বোর্ড বুধবার জানিয়েছে, পোশাক শ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে।
বুধবার বোর্ডের প্রথম সভা শেষে সদস্য বাবুল আখতার সাংবাদিকদের জানিয়েছেন, শ্রমিক ও মালিক পক্ষের প্রতিনিধিরা সম্মত হয়েছেন যে নতুন মজুরি যত টাকাই নির্ধারণ করা হোক না কেন, তা কার্যকর হবে চলতি বছরের পহেলা ডিসেম্বর থেকেই, পাবে জানুয়ারিতে।
আজ বেলা সাড়ে ১১টার দিকে এই সভা শুরু হয়। যদিও এটি হওয়ার কথা ছিল আজ বিকেলে।
এদিকে, আজ সকাল থেকে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোথাও কোথাও পুলিশকে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করতে হয়।
বিশেষ করে সাভার, আশুলিয়া, গাজীপুরের পরিস্থিতি বেশ উত্তপ্ত ছিল।
এসব স্থানের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে পুলিশের পাশাপাশি অতিরিক্তি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), স্পেশাল রিজার্ভ ব্যাটালিয়ন বা এসআরবি (পূর্বের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব) ও আনসার সদস্য মোতায়েন করা হয়ে।