1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

জয়পুরহাটে ক্লুলেস হত্যা মামলার আসামীদেরকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

  • প্রকাশের সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ১১৮ বার পঠিত

জয়পুরহাটে ক্লুলেস হত্যা মামলার আসামীদেরকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

মোঃ আমজাদ হোসেন জয়পুরহাট জেলা প্রতিনিধি

র‌্যাব প্রাতিষ্ঠানিক সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে,
এরই ধারাবাহিকতায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ অভিযানে ০৫ এপ্রিল ২০২৪ ইং তারিখ ২০.৩০ ঘটিকায় জয়পুরহাট জেলার কালাই থানাধীন বিয়ালা বাজার এলাকা থেকে ক্লুলেস হত্যা মামলার আসামী ১। মোঃ জাকারিয়া, ২। মোঃ নুরুন্নবী উভয় থানা-কালাই ও জেলা-জয়পুরহাট কে গ্রেফতার করা হয়।
মামলার বিবরণে জানা যায়, গত ২১/১১/২০২০ তারিখ কালাই থানাধীন মাত্রাই এলাকায় পাঁকা রাস্তার উপর পৌছামাত্র ধৃত আসামী জাকারিয়া ও নুরন্নবীসহ অজ্ঞাত কয়েকজন ফেরদৌসকে পাঁকা রাস্তার উপর থেকে আনুমানিক ০১ কিঃমিঃ দূরে নিয়ে গিয়ে সঙ্গে থাকা ৩০,০০০/- টাকা কেড়ে নিয়ে হত্যার উদ্দশ্যে হাসুয়া ও বাঁশের লাঠি দিয়ে আঘাত করে গুরতর রক্তাক্ত করে জখম করে।

পরবর্তীতে  তার পরিবার জানতে পারে ফেরদৌস বিয়ালা মৌজার ধুনট পুকুর পাড়ে অচেতন অবস্থায় পরে আছে। এমতবস্থায় পরিবারের সদস্যরা তাকে  জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল,  এ চিকিৎসার জন্য ভর্তি করায়।পরে ফেরদৌস এর অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকের পরামর্শক্রমে  জয়পুরহাট থেকে হেলথ সিটি হাসপাতাল, বগুড়া স্থানান্তর করলে চিকিৎসাধীন থাকা অবস্থায় ২৮/১১/২০২০ তারিখ ফেরদৌস মৃত্যুবরণ করেন। এ ঘটনায় মৃত ফেরদৌসের পরিবার বাদী হয়ে কালাই থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর সিআইডি, জয়পুরহাট এর রিকুইজিশন মূলে র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল আসামিদেরকে গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ০৫-০৪-২০২৪ ইং জয়পুরহাট জেলার কালাই থানাধীন বিয়ালা বাজার এলাকা হতে।তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে  যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে  জেলার কালাই থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park