1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ সামুদ্রিক প্রবাল ও ঝিনুক উদ্ধার

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ১১৪ বার পঠিত

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ সামুদ্রিক প্রবাল ও ঝিনুক উদ্ধার

জামাল উদ্দীন -কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে অভিযান চালিয়ে  বিপুল পরিমাণ সামুদ্রিক প্রবাল ও ঝিনুক উদ্ধার করেছে কোস্ট গার্ডের  সদস্যরা।

বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা মো. সুয়াইব বিকাশ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ  সেন্টমার্টিনের ছেড়া দ্বীপ থেকে সামুদ্রিক প্রবাল ও ঝিনুক কক্সবাজার পাচার করা হবে। এমন সংবাদের  ভিত্তিতে বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক ছেড়া দ্বীপ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় টেকনাফ সেন্টমার্টিন ছেড়াদ্বীপে কেয়াবনের ভিতর পাচারের উদ্দেশ্যে বস্তা অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা তল্লাশি চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ৩০ বস্তা সামুদ্রিক প্রবাল ও ঝিনুক উদ্ধার করতে সক্ষম হয়

তিনি আরো জানান, জব্দকৃত সামুদ্রিক প্রবাল ও ঝিনুক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সেন্টমার্টিন পরিবেশ অধিদপ্তর এর প্রতিনিধি মো. আব্দুল আজিজ, সুপারভাইজার এর নিকট হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park