1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

দিনাজপুর-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ১০৩ বার পঠিত

দিনাজপুর-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মো: রাবিব আল-আমিন বর্ষন,বিরামপুর প্রতিনিধিঃ

দিনাজপুর-ঢাকা মহাসড়কে ভুট্টা ও সার বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একটি ট্রাকের চালক ও তার সহকারীর মৃত্যু হয়েছে। একদিকে দিনাজপুর থেকে ছেড়ে আসা ভুট্টা বোঝাই ট্রাক অন্যদিক থেকে ছেড়ে আসা দিনাজপুর শহরমুখী সার বোঝাই ট্রাককে সজরে ধাক্কা দেয়। এতে ঘটনা স্থলে ভুট্টা বোঝাই ট্রাকের চালক ও ট্রাকের সহকারীর মৃত্যু হয়।

শুক্রবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে ঘোড়াঘাট উপজেলার টিএনটি মিশন মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- জয়পুরহাট চৌমনী এলাকার ট্রাকচালক গোলাম রাব্বি (৪৫) এবং তার সহকারী ও একই এলাকার রেজয়ান (২৮)।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিস কর্মকর্তা আতাউর রহমান গণমাধ্যমে জানায়, আমরা সকাল সাড়ে ৬টার দিকে ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের খবর পাই। এরপর ঘটনা স্থলে এসে ২ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠিয়েছি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডা. সা-আদ আস সামস গণমাধ্যমে বলেন, সকালে ফায়ার সার্ভিস সদস্যরা ২ জনকে মৃত অবস্থায় নিয়ে আসেন। ঘটনাটি পুলিশকে অবগত করা হয়েছে।

ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানায়, টিএনটি মোড় এলাকায় ভুট্টা ও সার বোঝাই ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দু’টি ট্রাকই জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park