1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নড়াইলের লোহাগড়া থানা পুলিশের পৃথক অভিযানে দুই জন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ১০৮ বার পঠিত

নড়াইলের লোহাগড়া থানা পুলিশের পৃথক অভিযানে দুই জন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া থানা পুলিশের পৃথক অভিযানে দুই জন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার। জিআর মামলায় একবছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি রাজিব ঘোষ (৩৫) কে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানার পুলিশ। গ্রেফতারকৃত আসামি রাজিব ঘোষ (৩৫) নড়াইল জেলার লোহাগড়া থানার লুটিয়া গ্রামের মৃত ঋষিকেশ ঘোষ এর ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সোমবার (২৯ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় এর তত্ত্বাবধানে এএসআই (নিঃ) মাজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরদিকে
লোহাগড়া থানা পুলিশের অভিযানে ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
জিআর মামলায় ছয় মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ রেমফুল শেখ (৫৮) কে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানার পুলিশ। গ্রেফতারকৃত আসামি রেমফুল শেখ (৫৮) নড়াইল জেলার লোহাগড়া থানার পৌরসভাধীন পোদ্দারপাড়া গ্রামের মৃত মালেক শেখের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় এর তত্ত্বাবধানে এএসআই (নিঃ) জহুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় বলেন, নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র সার্বিক দিকনির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park