1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

র‍্যাবের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ৭৮ বার পঠিত

 

র‍্যাবের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার

নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি:-

নওগাঁর মহাদেবপুর থেকে ২ কেজি ৬ শ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের র‍্যাব সদস্যরা।

গ্রেপ্তারকৃত হলেন, উপজেলার গোপাল কৃষ্ণপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (২৪) এবং সুলতানপুর গ্রামের মৃত মমতাজের ছেলে আব্দুল আলিম (২১)। আটকের পর জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার বিকেলে মহাদেবপুর উপজেলার শেরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার শরিফুল একজন চিহ্নিত মাদক কারবারী। সে ভারত সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে সহযোগী আব্দুল আলিম এর মাধ্যমে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদক ক্রয়-বিক্রয়ের সময় জেলার মহাদেবপুর থানার শেরপুর এলাকায় অভিযান চালালে এসময় তাদের বহনকৃত মোটর সাইকেলের একটি ব্যাগ তল্লাশি করে ২ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ করা তাদের গ্রেপ্তার করে জয়পুরহাট ক্যাম্পে নেয়া হয়।

পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে মহাদেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

০২-০৫-২৪-ইং
নিরেন দাস,জয়পুরহাট
মোবাঃ ০১৯১৭-২১১১১২

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park