1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নড়াইলে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ১০৬ বার পঠিত

নড়াইলে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইল জেলার কালিয়া থানার পৌর কমিউনিটি সেন্টারে বুধবার (৮মে) ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে ব্রিফিং প্যারেডের আয়োজন করা হয়। উক্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। পুলিশ সুপার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে পুলিশ সদস্যদের সঠিকভাবে কর্তব্য-কর্ম পালন করার নির্দেশ প্রদান করেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, মঙ্গলবার (৭ মে) উপজেলা নির্বাচন বিধিমালা অনুযায়ী সবাইকে দায়িত্ব পালন করতে বলেন। কেউ দায়িত্ব পালনে গাফিলতি ও পক্ষপাতিত্ব করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি করে দেন। পুলিশ সুপার মহোদয় বলেন, কালিয়া উপজেলার একটি পৌরসভা ও ১৪ টি ইউনিয়নকে ৩টি সেক্টরে ভাগ করে প্রতিটি সেক্টরের দায়িত্ব একজন করে অতিরিক্ত পুলিশ সুপারকে দেওয়া হয়েছে। মোট ৮২ টি ভোটকেন্দ্রের প্রতিটি কেন্দ্রে ৪ জন পুলিশের পাশাপাশি আনসার ও ভিডিপির সদস্য এবং গ্রাম পুলিশ থাকবে। ভোটকেন্দ্রের নিরাপত্তার লক্ষ্যে এবং সাধারণ জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য প্রতিটি ইউনিয়নে পুলিশের একটি মোবাইল টিম, তিনটি ইউনিয়নের জন্য একটি স্ট্রাইকিং টিমের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া জেলার ডিবি পুলিশ ও আরআরএফ, খুলনা হতে আগত পুলিশ সদস্যদের মাধ্যমে স্পেশাল স্ট্রাইকিং টিম গঠন করা হয়েছে যাতে ভোটের দিন শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে। পরিশেষে পুলিশ সুপার বলেন, আমার ভোট আমি দিবো, যাকে খুশি তাকে দিবো” এই নীতিতে অটল থেকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); বিকাশ চন্দ্র দাস, জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং প্রণব কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত। এছাড়া মীর শরিফুল হক, ডিআইও-০১, জেলা বিশেষ শাখা; জনাব মোঃ সাব্বিরুল আলম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান এবং কালিয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার শামীম উদ্দিনসহ নড়াইল জেলা পুলিশের বিভিন্ন ইউনিট হতে আগত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যবৃন্দ উক্ত ব্রিফিং এ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park