1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

সাড়ে ৩ কোটি টাকার হেরোইনসহ রাজশাহীতে ২ মাদক কারবারি আটক

  • প্রকাশের সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ৮৪ বার পঠিত

সাড়ে ৩ কোটি টাকার হেরোইনসহ রাজশাহীতে ২ মাদক কারবারি আটক

প্রতিবেদকঃ নিরেন দা

রাজশাহীর গোদাগাড়ী থেকে ৩ কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) ক্যাম্পের সদস্যরা। উদ্ধারকৃত হিরোইনের বর্তমান যার আনুমাণিক বাজারমূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।

মঙ্গলবার গোদাগাড়ী উপজেলার সীমান্তবর্তী দুর্গম চর দিয়ার মানিকচক এলাকা থেকে তাদের আটল করা হয়।

আটককৃতরা হলেন, রাজশাহী গোদাগাড়ী উপজেলার দিয়ার মানিকচক রাবনপাড়া এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে সোলায়মান (২০) ও মৃত আ. রশিদের ছেলে মো. রুহুল আমিন (৪০)।

এদিন দুপুরে র‌্যাব-৫ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি, তারা মাদক ব্যবসার জন্য চেষ্টা করছেন, এমন তথ্যের ভিত্তিতে মাদক ব্যবসায়ী মো. সোলায়মান (২০) এর বসতবাড়িতে উপস্থিত হয়ে বসতবাড়ির চতুরদিক ঘেরাওকালে ২ জন ব্যক্তি বাড়ির ভিতর হতে গেট খুলে পালানোর চেষ্টাকালে ১ জন ব্যক্তিকে হাতে নাতে আটক করে এবং পরে রাতের আধারে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থল থেকে আনুমানিক ১ কিলোমিটার পশ্চিম দিকে তার বাড়ির সন্নিকটে রাস্তার উপর থেকে আটক করা হয়।

এসময় সোলায়মানের বসতবাড়িতে তল্লাশী করে রান্না ঘরের ভিতর মাচাংয়ে থাকা গোবরের লাকড়ির মধ্যে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত ৩ কেজি ৪০০ গ্রাম মাদকদ্রব্য হেরোইনসহ ৩ মোবাইল, ২ টি উদ্ধার করা হয়।

আসামিরা জানায়, তাদের বাড়ি সীমান্তবর্তী এলাকা হওয়ার সুবাদে তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রয় ও সরবরাহ করে আসছে।

উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।

০৮-০৫-২৪-ইং
নিরেন দাস,জয়পুরহাট রাজশাহী
মোবাঃ ০১৯১৭-২১১১১২

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park