1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

টেকনাফে আওয়ামী লীগ নেতাসহ একই পরিবারের তিনজন অপহরণ ৮ ঘন্টাপর উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১০৪ বার পঠিত

টেকনাফে আওয়ামী লীগ নেতাসহ একই পরিবারের তিনজন অপহরণ ৮ ঘন্টাপর উদ্ধার

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে একই পরিবারের তিনজনকে অপহরণ করেছে অপহরণ কারীচক্রের সদস্যরা। রাতে পাহাড়ীএলাকায় ধান ক্ষেতে পাহারা দিতে গিয়ে   অপহরণের শিকার হন তারা। অপহৃতরা হচ্ছে হ্নীলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মোছনী গ্রামের আশরাফ জামানের পুত্র নীর আহমেদ ৬০, হাবিবুর রহমান (৫৫) ও তার ছেলে নুর ফয়েজ (১৩)। তারা একই পরিবারের সদস্য।

বৃহস্পতিবার (২ মে) ভোর রাত তিনটার দিকে তাদেরকে অপহরণ করা হয়েছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য মো. আলী অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, প্রতিদিনের মতো হ্নীলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মোছনী গ্রামের বাসিন্দা নীর আহমেদ, হাবিবুর রহমান ও তার কিশোর  ছেলে নুর ফয়েজ নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প ও এপিবিএন এর অফিসের পশ্চিমে পাহাড়ের পাদদেশে ধান ক্ষেতে পাহারা দিচ্ছিলেন। এসময় ভোর রাত তিনটার দিকে একদল দূর্বৃত্ত তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে।

উল্লেখ্য যে, অপহৃত হাবিবুর রহমান গেল ইউপি নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করেছিলেন।  সে একজন এলাকার পরিচিত ব্যক্তি। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি

এদিকে, অপহরণের শিকার হওয়ায় মোছনী এলাকার জনগন বিক্ষুব্ধ হয়ে উঠেছে। তারা মোছনী রোহিঙ্গা ক্যাম্পের চলাচলের রাস্তায় বিক্ষোভ করছে।
এতে এলাকার জনগন অংশ গ্রহন করে অবিলম্বে অপহৃতদের মুক্তির ব্যবস্থা করতে প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবী জানান।
হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, ৯নং ওয়ার্ড একই পরিবারের ৩ জন অপহরণ হয়েছে শুনলাম হাবিবুর রহমান ওয়ার্ড আওয়ামী লীগের  সহ-সভাপতি।

এদিকে এলাকার চেয়ারম্যান রাশেদমাহমুদ আলীর নির্দেশে স্থানীয় জনসাধারণ এলাকায় বিক্ষোভ করে রোহিঙ্গাদের চলাফেরায় নিষেধাজ্ঞা আরোপ করলে এলাকাবাসীর  সংঘবদ্ধ প্রচেষ্টার মুখেএক পর্যায়ে অপহরণ কারীরা পালিয়ে যেত বাধ্য হয়।পরে এলাকাবাসী তাদের কে ৮ ঘন্টাপর তাদের আস্তানাথেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।

উল্লেখ্য যে, সম্প্রতি অপহরণের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।  রেহাই পাচ্ছে না ছাত্র, শিক্ষক,  রাখাল, দিন মজুর, এনজিও কর্মীসহ সাধারণ মানুষ।  শুধু স্থানীয়রা নই, অপহরণের শিকার হচ্ছে বাস্তচ্যুত রোহিঙ্গারাও

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park