1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

কোস্ট গার্ডের অভিযানে ১ লক্ষ ৫ হাজার ইয়াবাসহ আটক-১

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ১০৪ বার পঠিত

কোস্ট গার্ডের অভিযানে ১ লক্ষ ৫ হাজার ইয়াবাসহ আটক-১

জামাল উদ্দীন -কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ বাহারছড়া ঘাট থেকে ১ লক্ষ ৫ হাজার পিস ইয়াবাসহ ১ পাচারকারী আটক করেছে কোস্ট গার্ডের সদস্যরা।
আটককৃত ব্যক্তি হলেন,টেকনাফ কচুবুনিয়া এলাকার আব্দুস সালামের ছেলে আবুল কালাম (৩৬)।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা খন্দকার মুনিফ তকি গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,শুক্রবার (১০ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের বাহারছড়া ঘাট হয়ে কক্সবাজারে মাদকের একটি বড় চালান পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি আভিযানিক দল ছদ্মবেশে বাহারছড়া ঘাটের বিভিন্ন স্থানে অবস্থান করে। একপর্যায়ে ভোর হয়ে সকাল গড়ায় এবং আনুমানিক সকাল সাড়ে ১০ টার দিকে সাবরাং ইউনিয়নস্থ বাহারছড়া ঘাটে সমুদ্র থেকে আগত একটি ফিশিং বোট থেকে সন্দেহজনক ১ জন ব্যক্তিকে নামতে দেখা যায়। কোস্টগার্ড সদস্যরা তাকে থামার সংকেত দিলে বোটটি পুনরায় সমুদ্রের দিকে চলে যায় এবং নেমে যাওয়া ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে উক্ত ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তি আবুল কালাম (৩৬) কে তল্লাশী করে তার নিকট থাকা একটি কাঁটা জেরিকেন থেকে ১ লক্ষ ৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park