1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে হত্যা

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ১২১ বার পঠিত

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে হত্যা

জামাল উদ্দীন -কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজার  উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে নিজ শেড থেকে  তুলে নিয়ে  গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।    সোমবার ১৩ মে২০২৪ইং ভোর ৪টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪এর এক্সটেনশনের,এনজিও সংস্থা, হ্যান্ডিক্যাপ এর অফিসের পেছনে এ ঘটনা ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রোহিঙ্গা মো. ইলিয়াস (৪৩) উখিয়া রোহিঙ্গা  ক্যাম্প-৪, সি/৩ ব্লকের আবুল কাশেমের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, উখিয়ার রোহিঙ্গা  ক্যাম্প-৪ এক্সটেনশনের সি-৩ ব্লকে অবস্থিত ভিকটিমের নিজ শেডের অজ্ঞাতনামা ১০-১৫ জন দুর্বৃত্ত অতর্কিতভাবে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে ইলিয়াসকে ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে যায়। পরে তার শেড সংলগ্ন,এনজিও সংস্থা, হ্যান্ডিক্যাপ অফিসের পেছনে তাকে গুলি করে হত্যা করা হয়।

ওসি আরও জানান, খবর পেয়ে থানা থেকে পুলিশেরএকটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন।  ওসি,বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও উল্লেখ করেন।।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park