1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

জয়পুরহাটে নিখোঁজের ৩ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৭৯ বার পঠিত

জয়পুরহাটে নিখোঁজের ৩ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটুল গ্রামের মোঃ আলাউদ্দিন (৫৯) নামে এক বৃদ্ধের মরদেহ তুলসীগঙ্গা নদী থেকে উদ্ধার করেছে। পরিবারের দাবি, তাকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে।১২ জুন বুধবার বিকেলে জয়পুরহাট সদর উপজেলার তুলসীগঙ্গা নদীর রান্তা ঘোনাপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
নিহত বৃদ্ধ হলেন- পাঁচবিবি উপজেলার আটুল গ্রামের মৃত আফসার আলী মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন সার্ভেয়ার ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানাগেছ, গত (৯ জুন) রাত ১০ টার দিকে বাড়ীর পাশে আম কুড়াতে বের হয় বৃদ্ধ আলাউদ্দিন। রাতে শেষে ভোর হলেও তিনি আর বাড়ীতে আসেননি। পরের দিন ভোর বেলা পরিবারের লোকজন তাকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। এদিকে নিখোঁজের দুইদিন অতিবাহিত হলেও বৃদ্ধ আলাউদ্দিনের সন্ধান না পাওয়ায় পরিবারের লোকজন পাঁচবিবি থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

নিহতের ভাতিজা মোজাহার হোসেন বলেন, আমার চাচার কারো সঙ্গে কোনো ঝগড়া বিবাদ ছিলনা। এরআগে বাড়ীর পাশে তুলসীগঙ্গা নদীর ধার থেকে চাচার পরনের লুঙ্গি, আম কুড়ার জন্য একটি ব্যাগ, মোবাইল ফোনের ব্যাকপার্ট ও একটি হাসুয়া পাওয়া গেছে। তখনি আমরা ভেবেছি আমার চাচাকে কেউ হত্যা করে নদীতে ভাসিয়ে দিয়েছে। আমরা এর সুষ্ঠ বিচার চাই।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবীর বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানোর জন্য প্রস্তুতি চলছে। নিহতের পরিবারের লোকজন ঘটনাস্থলে এসেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ আমজাদ হোসেন জয়পুরহাট জেলা প্রতিনিধি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park