1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

টেকনাফ র‌্যাবের অভিযানে অপহৃত টমটম চালক উদ্ধার

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৯৩ বার পঠিত

টেকনাফ র‌্যাবের অভিযানে অপহৃত টমটম চালক উদ্ধার

জামাল উদ্দীন – কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের শিলবনিয়া পাড়ার অপহৃত ইজিবাইক (টমটম) চালক মোহাম্মদ নুরকে কক্সবাজারের কলাতলী এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও
সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)
মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,র‌্যাব-১৫, কক্সবাজারে জনৈকা শাহিনা আক্তার অভিযোগ দায়ের করেন যে, গত ২০ জুন ২০২৪ তারিখে তার স্বামী মোহাম্মদ নুর (২৭) অপহরণের শিকার হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, ভিকটিম মোহাম্মদ নুর পেশায় একজন মিনি টমটম চালক। সে ব্যক্তিগত প্রয়োজনে গত ১৯জুন ঢাকার উদ্দেশ্যে রওনা হয় এবং ঘটনার দিন অর্থাৎ ২০ জুন বিকেল টার দিকে অজ্ঞাত নাম্বার থেকে ফোন কলের মাধ্যমে অভিযোগকারীর নিকট বিপুল পরিমাণ অর্থ মুক্তিপণ হিসেবে দাবী করে। অন্যথায় ভিকটিমকে হত্যা ও লাশ গুমের হুমকি এবং ভয়-ভীতি প্রদর্শনসহ মুক্তিপণ আদায়ে বিভিন্ন অজ্ঞাত মোবাইল নম্বর থেকে কল দিয়ে বারংবার চাপ প্রয়োগ করতে থাকে। উক্ত অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার ভিকটিমকে উদ্ধারসহ অপহরণকারীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায়, রবিবার (২৩ জুন) সকালে র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজারের সদর থানাধীন কলাতলী এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত টমটম চালক টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড শিলবনিয়া পাড়ার বদুরুল আলমের ছেলে মোহাম্মদ নুর (২৭) কে উদ্ধার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত ভিকটিমের নিকট থেকে প্রাপ্ত তথ্যের প্রেক্ষিতে অপহরণকারীদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরো জানান,উদ্ধারকৃত ভিকটিমকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park