1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

পটিয়ায় মেহেদী অনুষ্ঠানের আগে গলায় ফাঁস দিয়ে রীমা আক্তার (২০) নামে এক তরুণী আত্মহত্যা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১১৬ বার পঠিত

পটিয়ায় মেহেদী অনুষ্ঠানের আগে গলায় ফাঁস দিয়ে রীমা আক্তার (২০) নামে এক তরুণী আত্মহত্যা
———————————–
মোঃহাসানুর জামান বাবু,চট্টগ্রাম। চট্টগ্রাম পটিয়া উপজেলায় মেহেদি অনুষ্ঠানের আগ মুহুর্তে রীমা আকতার(২০) নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করার খবর পাওয়া গেছে।সে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের হীরা তালুকদার বাড়ির বাঁচা মিয়ার মেয়ে। বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১২টায় এই ঘটনা ঘটে। রাতেই ঐ তরুণীর মেহেদি অনুষ্ঠানের সময় ছিলো এবং সে অনুযায়ী বাড়ীতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল।

বিয়ের যৌতুক হিসেবে ফার্নিচার দেরিতে দেওয়াকে কেন্দ্র করে স্বামীর সঙ্গে মোবাইলে ঝগড়া হয় ওই তরুণীর। ঝগড়ার এক পর্যায়ে সে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পরিবার।

রীমার বড়বোন রুমি আকতার বলেন, আজ রাতে তাদের মেহেদী অনুষ্ঠান ছিল। কাল (শুক্রবার) দুপুরে ছিল বিয়ে। পারিবারিকভাবে বিয়ে ঠিক হলে বিয়েতে বরপক্ষ প্রথমে কোন যৌতুকের দাবি না করলেও পরে ২ লাখ টাকা ও ফার্নিচার দাবি করে। গত পরশু বরযাত্রী বাবদ নগদ ২ লাখ টাকা বরপক্ষকে দেওয়া হয়েছে। এরপর ফার্নিচার চাইলে তাতেও আমাদের পরিবার রাজি হয়। কিন্তু মেহেদী অনুষ্ঠানের দিন ফানির্চার না দিলে তার স্বামী বিয়েতে অপারগতা প্রকাশ করে। এ নিয়ে মোবাইলে আমার বোনের সাথে তার হবু স্বামীর ঝগড়া হয়। সে একটি চিরকুটও লিখে গেছে। এরপর ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁছিয়ে আত্মহত্যা করে।

জানা গেছে, রীমার হবু স্বামী মিজানুর রহমান মোরশেদ আল আরফা ইসলামি ব্যাংকের জুনিয়র ক্যাশ অফিসার বলে জানা গেছে। মোরশেদ একই এলাকার মফিজুর রহমানের ছেলে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park