1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে বটিয়াঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১৫২ বার পঠিত

জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে বটিয়াঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

শ্রী নিত্যানন্দ মহালদার চীফঃ রিপোর্টার
জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে বটিয়াঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী খুলনা গিলাতলা এলাকার মৃত্যু মালেক শেখের পুত্র আবুল কালাম। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি বলেন, আমার পৈত্রিক সুত্রে প্রাপ্ত হেতালবুনিয়া মৌজার এস এ ৭৩,৭৪,৮১,৮৩ নং খতিয়ানে ২১০,২০৯,১৪৪,১৫৪,১৬৪,১৯০ নং দাগে আমার প্রাপ্ত মোট১৬ একর জমি যা আমরা ভোগ দখল করে আসছি । কিন্তু বিবাদী আঃ সালাম, মোঃ শামিম,বীরেন মন্ডল ও হাজরা মন্ডল মিলে
আমাদের কাছ থেকে ৩ একর জমি ক্রয় করে। চলমান জরিপে আমাদের নামে ২ একর জমি রেকর্ড হয়। বিবাদীরা আমাদের জমি জোরপূর্বক দখলের চেষ্টা করলে আমি
বিবাদীদের বিরুদ্ধে ১৪ ডিসেম্বর ২০২৩ তারিখে এডিএম কোর্টে একটি ১৪৪ ১৪৫ ধারামতে মামলা দায়ের করি যার নং এম পি ৯৩১/২৩ আমার জমিতে ধান সহ বিভিন্ন ধরনের ফসলাদি উৎপাদন করে আসছিলাম হটাৎ করে বিবাদীরা আমার জমিতে থাকা আমার নামের দেওয়া সাইনবোর্ড ভেঙ্গে ফেলে দেয় এবং জমির চার পাশ দিয়ে ঘেরা বেড়া ভেঙ্গে আমার জমি দখল করে নেয়। আমি বাধা দিতে গেলে আমাকে মারতে আসে এবং আমাকে প্রান নাশের হুমকি দেয়। আমি যদি আর এখানে আসি তাহলে আমাকে প্রাণে মেরে ফেলবে এমন কথাও তারা বলে। প্রতি পক্ষের শামিম নামে একজন আমাকে জানে মেরে ফেলার হুমকি দেয়। এবিষয়ে আমি বটিয়াঘাটা থানায় একটি সাধারন ডায়েরী করি যার নং ১৪৩। তারিখ ৩ জুলাই ২০২৪। আগে থেকে আমার বাবার নামে রেকর্ড থাকা সত্ত্বেও নায়েব কৃষ্ণ বাবু ও বাবুল আক্তার আমাকে বলে তোর খাজনা নেবনা। আমার প্রতি পক্ষ নিখিল ওসি আমার বাবার রেকর্ডের খাতার পাতা নায়েবদের ঘুষ দিয়ে ছিড়ে ফেলে । এছাড়া নিখিল ওসি যে দাগে জমি কিনেছে সে দাগে না যেয়ে আমাদের দাগের জমি জোর পূর্বক দখল করে বসে আছে।  প্রতি পক্ষরা অনেক প্রভাবশালী ওনার ছেলে একজন ইউএনও সেই সুবাদে সে আমাকে অপরিচিত লোক দিয়ে বিভিন্ন হামলা মামলার হুমকি দিয়ে চলেছে তাদের ভয়ে আমি পালিয়ে বেড়াচ্ছি । আমার বাবার জমিতে এখন আমি যেতে ভয় পাচ্ছি। আমি এখন নিরুপায় হয়ে আপনাদের মাধ্যমে আইনশৃংখলা বাহিনী সহ সকলের সাহায্য কামনা করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park