1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

কক্সবাজার রামু র‌্যাবের অভিযানে ১টি অবৈধ দেশীয় আগ্নেয়াস্ত্রসহ এক সন্ত্রাসী আটক।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ১৯০ বার পঠিত

কক্সবাজার রামু র‌্যাবের অভিযানে ১টি অবৈধ দেশীয় আগ্নেয়াস্ত্রসহ এক সন্ত্রাসী আটক।

জামাল উদ্দীন- কক্সবাজার জেলা প্রতিনিধি
গোপন তথ্যের ভিত্তিতে অবগত হয় যে, কক্সবাজার জেলার রামু থানাধীন কচ্ছপিয়া ইউনিয়নের নতুন পাড়া এলাকাস্থ মোঃ সাহাব উদ্দিন তার বসত ঘরে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্যসহ অবস্থান করছে। উক্ত তথ্যের প্রেক্ষিতে র‌্যাব-১৫, ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল অদ্য ১৭ জুলাই ২০২৪ তারিখ অনুমান ১৪.৩০ ঘটিকার সময় কক্সবাজারের রামু থানাধীন কচ্ছপিয়া ইউনিয়নের নতুনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পলায়নের চেষ্টাকালে অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ সাহাব উদ্দিন (৩৭), পিতা-মৃত মোহাম্মদ হোসেন, মাতা-রোকসানা বেগম, সাং-কচ্ছপিয়া উত্তর টেকপাড়া, ০১নং ওয়ার্ড, থানা-রামু, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত সন্ত্রাসীর দেহ তল্লাশী করে ০১টি দেশীয় তৈরি ওয়ানশুটার গান এবং ০২ রাউন্ড ১২ বোর এর কার্তুজ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত সাহাব উদ্দিন একজন অস্ত্রধারী সন্ত্রাসী। সে অবৈধ আগ্নেয়াস্ত্র নিজ হেফাজতে রেখে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড দীর্ঘদিন ধরে পরিচালনা করছিল। জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে কক্সবাজারের মহেশখালীসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা হতে বিভিন্ন মাধ্যমে অবৈধ আগ্নেয়াস্ত্র সংগ্রহ এবং তা বিভিন্ন সন্ত্রাসীদের নিকট বিক্রয় করতো।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park