1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

কয়েক কিলোমিটার জায়গাজুড়ে চট্টগ্রামে বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছেন।

  • প্রকাশের সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ১৪৪ বার পঠিত

কয়েক কিলোমিটার জায়গাজুড়ে চট্টগ্রামে বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছেন।
——————–
মোঃহাসানুর জামান বাবু,চট্টগ্রাম।
কোটা সংস্কার বিরোধী আন্দোলনের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ ০৩রা আগস্ট শনিবার দুপুর ১.৩০ মিঃ দিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্র-ছাত্রী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এলাকা নিউমার্কেটে জমায়েত শুরু হয়।বিকালে পাচঁটার দিকে এই জমায়েত কয়েক কিলোমিটার জায়গাজুড়ে ছড়িয়ে পড়ে চট্টগ্রামে বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছেন।
চট্টগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা নিউমার্কেট দখলে নিয়েছে আন্দোলনকারীরা। কোতোয়ালী থানা, কদমতলী মোড় থেকে নিউমার্কেট সড়ক ও কাজির দেউড়ি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার জায়গাজুড়ে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন।

আজ শনিবার দুপুর থেকে কোতোয়ালী থানার নিউমার্কেট মোড় দখলে নিয়ে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সেখানে হাজার হাজার আন্দোলনকারী অংশ নিয়েছেন। শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক নেতা–কর্মীরা।

মাহমুদ নামের আন্দোলনের এক সমন্বয়ক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান আমরা মানি না। শত শত নিরীহ শিশু-ছাত্রকে গুলি করে হত্যা করে কীসের সংলাপ। এই সরকারকে পদত্যাগ করতে হবে।’

চট্টগ্রাম বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আন্দোলনকারীরা বলেন, ‘এই সরকারের নাটক আমরা বিশ্বাস করি না। প্রতিদিন আওয়ামী লীগকে লেলিয়ে দিয়ে নির্বিচারে গুলি করছে। কুমিল্লায় আমাদের ভাইদের গুলি করেছে। তাদের এই রক্ত আমরা বৃথা যেতে দিব না।’

এদিকে নগরে জিইসি মোড়ে মিছিল করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park