1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

টেকনাফে মিয়ানমারের ১৩ বিজিপি’র সদস্য আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ৮৩ বার পঠিত

টেকনাফে মিয়ানমারের ১৩ বিজিপি’র সদস্য আটক

জামাল উদ্দীন -কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ ( বিজিপি’র) ১৩ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) সদস্যরা।

বুধবার (১৪ আগস্ট) সকালের দিকে টেকনাফের সাবরাং ও নাজিরপাড়াস্থ নাফনদী দিয়ে অনুপ্রবেশের সময় তাদেরকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে উদ্ভুত পরিস্থিতিতে বর্ডার গার্ড বাংলাদেশ টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ বাংলাদেশ- মিয়ানমার সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। সীমান্তে নিছিদ্র নিরাপত্তায় বিজিবি দিন-রাত ২৪ ঘন্টা টহল পরিচালনা করা হচ্ছে ও সোচ্চার রয়েছে। এছাড়া সীমান্তের যে কোন পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায়ও রয়েছে।

তিনি আরও জানান, বুধবার (১৪ই আগস্ট) মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনীর ১৩ জন বিজিপি সদস্য অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় আটক করা হয়েছে।

উক্ত বিজিপি সদস্যদের বিজিবি’র তত্ত্বাবধানে নিরাপদ হেফাজতে নেয়া হয়েছে। এছাড়াও বিজিবি’র কাছে ইতিপূর্বে আটককৃত ১১০ জন এবং নতুন ১৩ জনসহ সব মিলিয়ে  ১২৩ জন বিজিপি সদস্যকে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অতি শীঘ্রই তাদেরকে মিয়ানমার প্রতিনিধির নিকট হস্তান্তর করা হবে বলে তিনি জানায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park