1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ডুমুরিয়ায় প্রভাবশালী কর্তৃক সরকারী খালে অবৈধ বেড়ীবাঁধ অপসারণের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভঃ

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৮২ বার পঠিত

ডুমুরিয়ায় প্রভাবশালী কর্তৃক সরকারী খালে
অবৈধ বেড়ীবাঁধ অপসারণের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভঃ

ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় থুকড়া বাজার পাশ দিয়ে কাটাখালি খালে একাধিক স্থানে আড়াআড়ি বাঁধ দিয়ে মাছ চাষ করে আসছে স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি। এতে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পানিবন্দী হয়ে পড়েছে শত শত পরিবার।আর ভেসে গেছে শতাধিক ঘেরের মাছ ও নষ্ট হচ্ছে ঘেরের আইলে বিভিন্ন ধরনের সবজি।
স্থানীয় প্রভাবশালী কর্তৃক কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ ও অবৈধ বেড়ীবাঁধ অপসারণের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। সোমবার সকালে থুকড়া আমভিটা সড়কের শান্তিনগর রাস্তায় দাঁড়িয়ে শত শত নারী-পুরুষ এ বিক্ষোভ কর্মসূচি পালন করে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরাফাত হোসেন বিক্ষোভ কারিদের ন্যায্য দাবি অবৈধ বেড়ীবাঁধ অপসারণের আশ্বাস্ত করলে তারা বিক্ষোভ তুলে নেন।
উল্লেখ্য,থুকড়া এলাকার রামকৃষ্ণপুর শান্তিনগর বিলে সাইডখাল -কাটাখাল এক সময়ের প্রবাহমান খালে প্রভাবশালী কামরুল ইসলাম, জাহিদ হাসান, ফারুক হোসেন,মিলন, মনির সহ অনেকে ওই খালে একাধিক স্থানে আড়াআড়ি বাঁধ দিয়ে মাছ চাষ করে আসছে। ওই প্রভাবশালী ব্যক্তিরা প্রভাব খাটিয়ে খালে অবৈধ আড়াআড়ি বাঁধ দিয়ে এভাবে দখলে রাখলেও কেউ মুখ খুলতে সাহস পায়নি। সম্প্রতি টানা বৃষ্টিতে পানি নিষ্কাশনে বাঁধা হ‌ওয়ায় কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে তলিয়ে গেছে অজস্র মৎস্য ঘের, সবজি ক্ষেত ও বাড়িঘর। কথা হয় স্থানীয় ইউনুস গাজী, ইকবাল সরদার,সুমা রায়সহ একাধিক ব্যক্তির সাথে। তারা বলেন, প্রভাবশালী কর্তৃক খালে বাঁধ দেয়ায় পানি নিষ্কাশন হচ্ছে না। ফলে আমাদের মৎস্য ঘের তলিয়ে মাছ ভেসে গেছে, ঘেরের আইলে বিভিন্ন ধরনের সবজি ক্ষেত নষ্টের উপক্রম হয়েছে। এছাড়া খাল না থাকায় আমাদের উৎপাদিত মাছ ও সবজি আনতে দ্বিগুণ খরচ বেড়ে গেছে।এক সময় ওই খাল দিয়েই আমরা মালামাল নৌকায় এনে সরাসরি রাস্তার পাশে ভিড়তাম। রাস্তার পাশে বসবাস রত ছালেহা বেগম বলেন,খালে বাঁধ দেয়ায় অতি বৃষ্টিতে ঘেরের পানি বেড়ে আমার বসত বাড়ি বারান্দায় উঠে গেছে। আমরা খুবই বিপদে আছি। আমরা এর প্রতিকার চাই।

তুষার কবিরাজ ,,,,,,, ডুমুরিয়া
মোবা -০১৯০৬৩৭৭১৮১

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park