1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

চট্টগ্রামে ৮ দফা দাবিতে সংখ্যালঘুদের বৃষ্টির মাঝেও গণজমায়েত

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৪ বার পঠিত

চট্টগ্রামে ৮ দফা দাবিতে সংখ্যালঘুদের বৃষ্টির মাঝেও গণজমায়েত
—————————–
মোঃহাসানুর জামান বাবু,চট্টগ্রাম।

সারাদেশে সাম্প্রদায়িক হামলা, দোকানপাট-বাড়িঘর লুটপাট, মঠমন্দির ভাঙচুর, অগ্নিসংযোগ অনতিবিলম্বে বন্ধসহ বৈষম্যমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে ৮ দফা দাবি নিয়ে ঢাকার মতো চট্টগ্রামে গণসমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু পরিষদ।

আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার পর এসব দাবি নিয়ে বিভিন্ন শ্লোগান দিয়ে চট্টগ্রাম মোমিন রোড চেরাগি পাহাড় মোড় জামালখানসহ দীর্ঘ এক কিলোমিটার জায়গা জুড়ে প্রচণ্ড বৃষ্টির মাঝেও জমায়েত হয় বাংলাদেশ হিন্দু পরিষদের নেতৃত্বে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষেরা।

সংখ্যালঘু নির্যাতন অনতিবিলম্বে বন্ধ ও ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিতকরণসহ বাংলাদেশ হিন্দু পরিষদের ৮ দফা দাবিগুলো হলো-

চলমান ও সংসদে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রবর্তন, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন। হিন্দু কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে রূপান্তরকরণ। সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন। সব মাধ্যমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ‘সহকারী শিক্ষক (হিন্দু)’ নিয়োগ ও এইচএসসি পাসসহ উপাধি ডিগ্রিকে স্নাতক মান প্রদান করতে হবে।

এছাড়াও, অর্পিত সম্পত্তি আইন বাতিলসহ বেদখলকৃত সব সম্পত্তি এবং দেবোত্তর সম্পত্তি প্রকৃত মালিককে হস্তান্তর করতে হবে। প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় ও পৃথক ছাত্রাবাস নির্মাণ এবং শারদীয় দুর্গাপূজায় ৩ (তিন) দিনের সরকারি ছুটি ঘোষণা করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park