1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

খুলনায় জার্নালিস্ট প্রটেক্ট কমিটির তথ্য অধিকার দিবস পালিত

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

খুলনায় জার্নালিস্ট প্রটেক্ট কমিটির তথ্য অধিকার দিবস পালিত

নিত্যানন্দ মহালদার ব্যুরো চীফ

“রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস- ২০২৪ উপলক্ষে
সিডাব্লিউএফ এলায়েন্স (সিডাব্লিউএফ, সি এম কে এস,ও দৈনিক প্রবাহ)’র সার্বিক ব্যবস্থাপনায়, দাতা সংস্থা দ্য ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে, ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল নাইনটিনের সহযোগিতায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়। দ্য ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে, ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল নাইনটিনের সহযোগিতায় গঠন জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবীদের নিয়ে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় শোভাযাত্রা সমাবেশ শেষে ২৮ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ টায় প্রবাহভবনের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময়ে জার্নালিস্ট প্রটেক্ট কমিটির আহবায়ক কৌশিক দের সভাপতিত্বে এবং সদস্য সচিব আনিছুর রহমান কবির এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের অন্তর্বতীকালীন কমিটির আহবায়ক এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সি ডব্লিউ এফ এর পরিচালক ও সি ডব্লিউ এফ এলায়েন্স এর টিম লিডার মোহাম্মদ নাসিমুল হক, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার খুলনা প্রতিনিধি মো. শামসুদ্দোহাসহ স্থানীয় ও উপজেলা পর্যায়ে বিভিন্ন ইলেকট্রিক , প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন
জন প্রত্যাশা পূরণ ও কার্যকর গণতন্ত্রে প্রতিষ্ঠায় তথ্যের অবাধ প্রবাহের বিকল্প নেই। তাই রাষ্ট্র ও বেসরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সহজ তথ্য প্রাপ্তির নিশ্চয়তা সৃষ্টি করতে হবে। একই সঙ্গে ভিন্নমত প্রকাশ ও গঠনমূলক সমলোচনা গ্রহণের নাগরিক মানসিকতা তৈরি করতে হবে। এ জন্য সর্বস্তরে সচেতনতা গড়ে তুলতে অংশীজনদের কার্যকর উদ্যোগ নিতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park