1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

কর্মস্থলে যাওয়ার পথে ডুমুরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী পুলিশ সদস্য নিহত

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৯ বার পঠিত

কর্মস্থলে যাওয়ার পথে ডুমুরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী পুলিশ সদস্য নিহত

তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় ফারজানা খাতুন নামের এক নারী পুলিশ সদস্য নিহত হয়েছেন। রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ৮ টায় উপজেলার গুটুদিয়া এলাকার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত নারী পুলিশ সদস্য ফারজানা ইসলাম সাতক্ষীরা সদর থানাধীন নলকুড়া এলাকার বাসিন্দা আবুল খায়েরের মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদশীরা জানান, খুলনা হতে নিজ কর্মস্থল ডুমুরিয়া থানায় যাওয়ার উদ্দেশ্যে তার ভাই নাঈম এর মোটরসাইকেল (যার নং-খুলনা মেট্রো-ল-১১-৭৪৪২) যোগে পাঁচ বছর বয়সী নিজ পুত্র সন্তান আরিয়ানকে নিয়ে তিনি রওনা হন। এক পর্যায়ে তিনি ডুমুরিয়া থানাধীন গুটুদিয়া ইউনিয়ন পরিষদের উল্টোপাশে পৌঁছালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ওই এলাকায় অতিরিক্ত খানা-খন্দকে পরিনত হওয়ায় ধাক্কা লেগে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। তাৎক্ষণিক পেছনে থাকা খুলনা মেট্রো-শ-১১-০৪৪৫ নম্বরের ট্রাকের সামনের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই নারী কং/৭২৯ ফারজানা ইয়াছমিনের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চত করে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ হক জানান, মোটরসাইকেলের চালক ফারজানা ইয়াসমিন এর ভাই নাঈম ও ছেলে আরিয়ান সুস্থ্য রয়েছেন। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এছাড়া বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করা হইয়াছে। পরবর্তী নির্দেশনা প্রাপ্তি সাপেক্ষ্য যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে জানিয়ে তিনি ঘাতক ট্রাকটিকে আটকের খবর নিশ্চিত করেন।
তাৎক্ষণিক খবর পেয়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park