1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

শাহপরীরদ্বীপ গোলারচরে কোস্টগার্ডের অভিযানে ৫ কোটি টাকার আইস জব্দ

  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৮১ বার পঠিত

শাহপরীরদ্বীপ গোলারচরে কোস্টগার্ডের
অভিযানে ৫ কোটি টাকার আইস জব্দ

জামাল উদ্দীন -কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারেরন টেকনাফের শাহপরীরদ্বীপের গোলার চরে অভিযান চালিয়ে ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে কোস্ট গার্ড সদস্যরা।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি গণমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি বলেন,বুধবার (৬ নভেম্বর) ভোররাতে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরীরদ্বীপের স্টেশন কমান্ডার
লেঃ এ এইচ এম সারতাজ বিন সোহরাবের নেতৃত্বে
নিয়মিত টহল চলাকালীন সময় শাহপরীর দ্বীপের গোলারচর ও সেন্টমার্টিন দ্বীপের মধ্যবর্তী নাফ নদীর মোহনায় মায়ানমার জলসীমা থেকে সন্দেহজনক একটি কাঠের বোট বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে। কোস্টগার্ড টহলদল উক্ত বোটটিকে থামার জন্য সংকেত দিলে বোটটি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার সময় গোলারচরে আটকে গেলে বোট থেকে সন্দেহভাজন ২ জন ব্যক্তি সাঁতার কেটে তীরে উঠে যায়। এসময়, কোস্টগার্ড টহলদল চরে আটকে যাওয়া বোটটিতে তল্লাশী চালিয়ে একটি কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত ক্রিস্টাল মেথ (আইস) এবং বোট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park