1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নড়াইলেরন নড়াগাতি ধানখেতে থেকে শিশু হামিদার হাত বাঁধা মরদেহ

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৫৬ বার পঠিত

নড়াইলেরন নড়াগাতি
ধানখেতে থেকে শিশু হামিদার হাত বাঁধা মরদেহ

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলেরন নড়াগাতি
ধানখেতে থেকে শিশু হামিদার হাত বাঁধা মরদেহ।
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার পাকুড়িয়া গ্রামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির নাম হামিদা খানম (৬) এবং তার মরদেহ ধানখেত থেকে উদ্ধার করা হয়। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যার দিকে নড়াগাতি থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে। শিশুটির হাত রশি দিয়ে বাঁধা ছিল এবং তার মরদেহ কচুরিপানা দিয়ে ঢাকা ছিল।
হামিদা খানম কালিয়া উপজেলার পাকুড়িয়া গ্রামের সাহানুর শেখের মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, হামিদার মা জ্বরে আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে ছিলেন। বৃহস্পতিবার দুপুরে মায়ের কাছ থেকে একটি আপেল নিয়ে খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় হামিদা। এরপর বিকেল ৪টার দিকে তাকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যার দিকে বাড়ির উত্তর পাশে একটি ধানখেতে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
এদিকে, নিহতের পরিবার সকালে হত্যার হুমকি দেওয়া একটি চিঠি পায় বলে জানায়।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং শিগগিরই ঘটনার কারণ জানা যাবে। অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park