1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় জেলা আ.লীগ সভাপতি সুবাস চন্দ্র বোস কারাগারে

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ৫৮ বার পঠিত

নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় জেলা আ.লীগ সভাপতি সুবাস চন্দ্র বোস কারাগারে

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে :

নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় জেলা আ.লীগ সভাপতি কারাগারে
বৃহস্পতিবার সকালে নড়াইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাদিউজ্জামানের আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন সুবাস চন্দ্র বোস
নড়াইলে ছাত্র-জনতার মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও মারধর করার মামলায় নড়াইল জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের জামিন আবেদন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে নড়াইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাদিউজ্জামান এ আদেশ দেন।
জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আজিজুল ইসলাম নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বর্তমান সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইলের মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও মারধর করার অভিযোগে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা, তার বাবা গোলাম মুর্তজা স্বপনসহ ৯০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসকে ৩ নম্বর আসামি করা হয়।
এ মামলায় বৃহস্পতিবার সকালে নড়াইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাদিউজ্জামানের আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন সুবাস চন্দ্র বোস। তবে আদালত জামিন আবেদন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park