1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

আইনজীবী হত্যাকাণ্ড, আরও তিনজন গ্রেপ্তার, এখনো হয়নি হত্যা মামলাঃ

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৮৪ বার পঠিত

আইনজীবী হত্যাকাণ্ড, আরও তিনজন গ্রেপ্তার, এখনো হয়নি হত্যা মামলাঃ

মোঃহাসানুর জামান বাবু,চট্টগ্রাম।

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন বাবলা ধর, সজল শীল ও দুর্লভ দাস। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের কোতোয়ালি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ বলছে, গ্রেপ্তার তিনজনের মধ্যে দুর্লভ দাস আইনজীবী হত্যার ঘটনার সময় ধারালো অস্ত্র হাতে ছিলেন। ভিডিও ফুটেজ দেখে তাঁকে শনাক্ত করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজ শুক্রবার দুপুরে মিডিয়া কে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন আইনজীবী হত্যায় অংশ নিয়েছিলেন। ঘটনার সময় তাঁর হাতে ধারালো অস্ত্র ছিল। গ্রেপ্তার তিনজনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ নিয়ে গ্রেপ্তার আসামির সংখ্যা দাঁড়াল ৩৮। এর মধ্যে হত্যায় জড়িত ছিলেন নয়জন।
ওসি আরও বলেন, আইনজীবী হত্যার ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে এখনো মামলা হয়নি থানায়। তবে মামলা করতে আসার কথা রয়েছে।

পুলিশ বলেছে, আইনজীবীকে খুনের ঘটনায় ২৫ থেকে ৩০ জন অংশ নেন। কোপানোয় অংশ নেন চারজন। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ দেখে পুলিশ ইতিমধ্যে নয়জনকে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হয়। এরপর তাঁকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হলে বাধা দেন তাঁর অনুসারীরা। তাঁরা প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ শুরু করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park