1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নড়াইলে দুপক্ষের মধ্যে গোলাগুলি দুইজন গ্রেপ্তার এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন

  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১০৩ বার পঠিত

নড়াইলে দুপক্ষের মধ্যে গোলাগুলি দুইজন গ্রেপ্তার এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের গোলাগুলি দুই জন গ্রেপ্তার এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন। নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বুধবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার গোবরা বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার গোবরা বাজার এলাকায় উজ্জ্বল শেখ ও নিউটন গাজী গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জেরে বুধবার সকালে প্রতিপক্ষকে ঘায়েল করতে ৪ রাউন্ড গুলি ছোড়া হয়। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। এ ঘটনার পরে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করে।
এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park