1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

টেকনাফে অস্ত্রের মুখে পাহাড় থেকে দুই কৃষক অপহরণ গুলিবিদ্ধ ৩

  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৫ বার পঠিত

টেকনাফে অস্ত্রের মুখে পাহাড় থেকে দুই কৃষক অপহরণ গুলিবিদ্ধ ৩

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের পাহাড়ি এলাকা থেকে ফাঁকাগুলি ছোড়ে অস্ত্রের মুখে জিম্মি করে দুই কৃষককে অপহরণ করে নিয়ে যায় অস্ত্রধারী পাহাড়ি সন্ত্রাসীরা। বুধবার (৪ ডিসেম্বর ) সকাল ১০ টারদিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া পাড়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃতরা হলেন- হোয়াইক্যং কম্বনিয়া পাড়া এলাকার বাসিন্দা আব্দুল মাবুদের ছেলে জাকির হোসেন (৪৫) ও একই এলাকার ভুলু মিয়ার ছেলে জহির (৫০)।

ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দলবেঁধে পাহাড়ে অপহৃতদের উদ্ধার করতে গেলে ডাকাতদল স্থানীয়দের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে কম্বনিয়া পাড়া এলাকার বাসিন্দা সোহেল (১৮), কায়সার উদ্দিন (২০) ও মোঃ সাকিব (১২) গুলিবিদ্ধ হয় ।
এ সময় একজন অপহরণকারীকে স্থানীয়রা আটক করতে সক্ষম হয় এবং আটক ডাকাতকে পুলিশে সোপর্দ করেন। আটক অপহরণকারীও কম্বনিয়াপাড়া এলাকার এজাহার মিয়ার ছেলে সাদ্দাম (২৭) ।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মহেশখালীয়া পাড়া এলাকার আব্দুস সালামের ছেলে মোঃ রফিক (২২) শুক্কুরের ছেলে শাহ্ আলম (৩০)মোঃ হোসেন প্রকাশ মনুমিয়ার ছেলে, রবি আলম (২৮) মৃত নাজির হোসেনের ছেলে জাহেদ হোসেন (৩২) কাচারপাড়ার এলাকার শুক্কুরের ছেলে মোঃ হোসেন (২৫) অপহরণের ঘটনার সাথে জড়িত। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান স্থানীয়রা।
স্থানীয় সাইফুদ্দীন আল মোবারক জানান,পুলিশের একার পক্ষে গহীন পাহাড়ে অভিযান চালিয়ে অপহরণ রোধ করা করা সম্ভব নয়। টিম গঠন করে যৌথবাহিনী অভিযান চালালে অপহরণ রোধ করা সম্ভব হবে , তাই অপহরণ রোধে যৌথবাহিনী গঠন করে পাহাড়ে অভিযান চালানোর দাবি জানাচ্ছি সরকারের কাছে

হোয়াইক্যং র‍্যাব -১৫ সিপিসি ২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার নাদিয়াত, অপহরণের খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে র‍্যাবের একটি টিম অপহৃত ভিকটিমকে বিষয়ে পরিবারের কাছ থেকে খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং তাদের উদ্ধারের গোয়েন্দাে কার্যক্রম চলমান রয়েছে।

এবিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, অপহরণের খবর পেয়ে হোয়াইক্যং ফাঁড়ির আইসিসহ পুলিশের একটি টিম পাহাড়ে অভিযান চালাচ্ছে। এখন আমরাও ঘটনা স্থলে পৌঁছেছি।  র‍্যাব ও পুলিশ ঐক্যবদ্ধভাবে অপহৃতদের উদ্ধারে কাজ করছি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park