1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

শাহপরীর দ্বীপে দেড় লক্ষ পিস ইয়াবা সহ ২ মাদক কারবারী আটক

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৬ বার পঠিত

শাহপরীর দ্বীপে দেড় লক্ষ পিস ইয়াবা সহ ২ মাদক কারবারী আটক

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের শাহপরীরদ্বীপ মাঝের পাড়া এলাকায় র‍্যাব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা সহ দুই মাদক কারবারী কে আটক করেছেন।

২৫ ডিসেম্বর দুপুরে এই তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার অধিনায়ক
মোঃ কামরুজ্জামান।জানান,

২৪ ডিসেম্বর (মঙ্গলবার)সন্ধ্যায় র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফের শাহপরীরদ্বীপ মাঝের পাড়া এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় টেকনাফ থানার শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া এলাকায় র‌্যাবের আভিযানিক দল অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় দুইজন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা হলেন শাহপরীরদ্বীপ মাঝের পাড়া এলাকার আবুল হোসেনের ছেলে মোস্তাক আহমদ(২১) ও মৃত মোছা আকবরের ছেলে আবুল হোসেন (৫৫)

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত মাদক কারবারীদ্বয়ের হেফাজত থেকে ১,৫০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park