1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নড়াইলে মানবিক সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৫ বার পঠিত

নড়াইলে মানবিক সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
“মানবতার কল্যাণে আমরা” স্লোগানকে সামনে রেখে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “মানবিক সেবা ফাউন্ডেশন”। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে নড়াইল শহরের আশেপাশে কয়েকটি মাদ্রাসা ও এতিমখানায় শীতবস্ত্রগুলি পৌঁছে দেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী সদস্যরা। এছাড়াও নড়াইল শহরের বিভিন্ন জায়গায় বিতরণ কার্যক্রম পরিচালনা করেন ফাউন্ডেশনের উপদেষ্টাগণ ও অন্যান্য সদস্যবৃন্দ। বর্তমান দেশের বাইরে অবস্থানরত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আশিকুর রহমান (ফকির আশিক) মুঠোফোনের মাধ্যমে জানান, ২০২৩ সালে ফাউন্ডেশনটি প্রতিষ্ঠার পর থেকে অসহায় ও দুঃস্থ মানবতার কল্যাণে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধরণের সেবামূলক কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অ্যাড. কাজী জিয়াউর রহমান, উপদেষ্টা মোঃ সাইফুল ইসলাম, উপদেষ্টা মোঃ গোলাম আকবর, উপদেষ্টা মোঃ সুবরাজ মোল্ল্যা, ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ রমজান বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ সাজিদুল ইসলাম নাসির, সাংগঠনিক সম্পাদক মোঃ হৃদয় হোসেন, প্রচার বিষয়ক সম্পাদক মোঃ মিলন শিকদারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অ্যাড. কাজী জিয়াউর রহমান বলেন “মানবিক সেবা ফাউন্ডেশন” সর্বদা অসহায় ও দুঃস্থ মানবতার কল্যাণে সেবামূলক কাজ করে আসছে। আমি এ ধরণের ভালো কাজের জন্য সকল সেচ্ছাসেবীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং মানবিক সেবা ফাউন্ডেশন এর সার্বিক মঙ্গল কামনা করি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park