1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নড়াইলের লোহাগড়া থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ তিনজন গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

 

নড়াইলের লোহাগড়া থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ তিনজন গ্রেফতার

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি
নড়াইল থেকে:

নড়াইলের লোহাগড়া থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ তিনজন গ্রেফতার।
সবুজ বিশ্বাস (২৮) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত সবুজ বিশ্বাস (২৮) কাশিয়ানি থানাধীন শংকরপাশা (রাতইল) গ্রামের শহীদ বিশ্বাসের ছেলে।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি
নড়াইল থেকে জানান, রবিবার (১২ জানুয়ারি) রাতে লোহাগড়া থানাধীন লোহাগড়া পৌরসভাস্হ ৪ নং ওয়ার্ডের মদিনাপাড়া সাকিনস্হ লতিফা বেগম ম্যানশন নামক ভবনের সামনে লোহাগড়া টু কালনাগামী পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) তারেক হোসেন, এসআই (নিঃ) সুমন হাওলাদার ও এএসআই (নিঃ) ইলিয়াস বেপারী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সবুজ বিশ্বাস (২৮) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে পঁয়ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, অপরদিকে নড়াইল ডিবি পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
মোঃ পারভেজ জমাদ্দার (২৪) ও মোঃ মুরসালিম (২১) নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ পারভেজ জমাদ্দার(২৪) নড়াইল জেলার সদর থানাধীন দিঘলিয়া গ্রামের ফারুক জমাদ্দারের ছেলে ও মোঃ মুরসালিম (২১) একই থানার রায়খালী গ্রামের মৃত সবুর মোল্যার ছেলে। রবিবার (১২ জানুয়ারি) নড়াইল জেলার সদর থানা পৌরসভাধীন ১ নং মাইজপাড়া ইউনিয়নের বোড়ামারা গ্রামস্থ গজালবাড়িয়া নির্মাণাধীন নতুন ব্রিজের পূর্ব পাশে ইটের রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) অহিদুর রহমান, এএসআই (নিঃ) নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ পারভেজ জমাদ্দার (২৪) ও মোঃ মুরসালিম (২১) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park