1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

খুলনা মহানগরীতে আইন-শৃঙ্খলার চরম অবনতি হওয়ার প্রতিবাদে- বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ।

  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ৯০ বার পঠিত

খুলনা মহানগরীতে আইন-শৃঙ্খলার চরম অবনতি হওয়ার প্রতিবাদে- বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

নিত্যানন্দ মহালদার  ব্যুরো চীফঃ

৩০ নং ওয়ার্ড বিএনপি নেতা আমিন হোসেন বোয়িং মোল্লা ও ২১নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মানিক হাওলাদার সন্ত্রাসীদের হামলায় নিহত এবং ২৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ শাহিন ও ছাত্রদল কর্মী নওফেল দুর্বৃত্তদের হামলায় মারাত্মক আহত হওয়ার প্রতিবাদে- বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ।

২২ জানুয়ারি, বুধবার বেলা ১১টায় দলীয় কার্যালয় চত্বরে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজনে
খুলনা মহানগরীতে আইন-শৃঙ্খলার চরম অবনতি, ৩০ নং ওয়ার্ড বিএনপি নেতা আমিন হোসেন বোয়িং মোল্লা ও ২১নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মানিক হাওলাদার সন্ত্রাসীদের হামলায় নিহত এবং ২৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ শাহিন ও ছাত্রদল কর্মী নওফেল দুর্বৃত্তদের হামলায় মারাত্মক আহত হওয়ার প্রতিবাদে- বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম শফিকুল আলম মনা আহবায়ক খুলনা মহানগর বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিকুল আলম তুহিন সদস্য সচিব খুলনা মহানগর বিএনপি। আরো উপস্থিত ছিলেন আহবায়ক খুলনা জেলা বিএনপি এবং খুলনা মহানগরের সদর থানা, সোনাডাঙ্গা, খালিশপুর , দৌলতপুর , খান জাহান আলী ,লবণ চরা, হরিণটানা এবং আড়ংঘাটা থানা বিএনপি,এবং ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতী দল, মহিলা দল, শ্রমির দল ও জাসাসের এর সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন। খুলনা মহানগরের বিভিন্ন ওয়ার্ড হতে মিছিল নিয়ে এ প্রতিবাদ সমাবেশে যোগ দেন। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন খুলনা মহানগর আইন-শৃঙ্খলা বাহিনীর আরো সক্রিয় হতে হবে। আমি প্রশাসনকে উদ্দেশ্য করে বলতে চাই আমাদের বিএনপির নেতাকর্মীরা একের পর এক খুন হচ্ছে আপনারা নীরবতা পালন করছেন এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা আবারো রাজপথে নামতে বাধ্য হব। সমাবেশ শেষে খুলনা মহানগর বিএনপির অফিস চত্বর হতে বিক্ষোভ মিছিল বের হয়ে পিকচার প্যালেস, ডাকবাংলা চত্বর, ও ফেরিঘাট মোড় ঘুরে শেষ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park