1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

টাঙ্গাইলের কালিহাতীতে  যাত্রী বেশে অপহরণচক্রের সদস্য গ্রেফতার, ভিকটিম উদ্ধার।

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ৭১ বার পঠিত

টাঙ্গাইলের কালিহাতীতে  যাত্রী বেশে অপহরণচক্রের সদস্য গ্রেফতার, ভিকটিম উদ্ধার।

কেবি টিভি নিউজ ২৪ ডট কম এর ,  সাথে থাকুন এবং ফলো ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন।

গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধিঃ

টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় যাত্রী বেশে প্রাইভেট কারে লোক উঠিয়ে অপহরণ করে মুক্তিপণের টাকা আদায়ের একটি চক্রের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় মির্জাপুর থানার পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এই অপহরণকারী চক্রের সদস্যকে আটক করা হয়। অপর ড্রাইভার সহ দুইজন পালিয়ে যায়। তদন্তের সার্থে তাদের ঠিকানা গোপন রাখে পুলিশ।

অভিযানের বিবরণঃ
কালিহাতী থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভূঁইয়া জানান, অপহরণের পর ভিকটিমের পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে ২৫,০০০ টাকা মুক্তিপণ আদায় করা হয়। বিকাশ থেকে টাকা ক্যাশ আউট করার সময় প্রযুক্তির সাহায্যে অপরাধীর অবস্থান শনাক্ত করা হয়। এরপর অভিযানে গিয়ে মোঃ ইউনুস আলী (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইউনুস লালমনিরহাট জেলার আদিতমারী থানার সারপুকুর সর্দারটারী গ্রামের মৃত আহাদ আলীর ছেলে।

অভিযানের সময় অপহৃত ভিকটিম মোঃ হাসানকে উদ্ধার করা হয়। তার এটিএম কার্ড ও বিকাশে পাঠানো ২৫,০০০ টাকাও উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ভিকটিম টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হাট কয়রা গ্রামের বাসিন্দা।

মামলা ও অভিযানে নেতৃত্ব:
এ ঘটনায় কালিহাতী উপজেলার দশকিয়া মধ্যপাড়া গ্রামের মোহাম্মদ সাকিব আল হাসান বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলাটি ২৬ জানুয়ারি ২০২৫ তারিখে রুজু করা হয় (মামলা নং ১৫)। অভিযানে নেতৃত্ব দেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভূঁইয়া। তার সঙ্গে ছিলেন এসআই ইমাম হোসেন, এএসআই রেজাউল, হারুন অর রশিদ ও শহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।

জনসাধারণের প্রতিক্রিয়া:
পুলিশের এমন সফল অভিযানে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছে। তারা এই অভিযানকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীলতার অনন্য উদাহরণ হিসেবে দেখছেন এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন।

পুলিশের সাফল্যের গল্প:
এই অভিযান প্রমাণ করেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রযুক্তির সদ্ব্যবহার করে অপরাধ নিয়ন্ত্রণে কতটা দক্ষ। অপহরণচক্রের এই সদস্যকে গ্রেফতারের মাধ্যমে কালিহাতী থানা পুলিশ তাদের পেশাদারিত্বের পরিচয় দিয়েছে।
আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য সল্প খরচে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন,সম্পাদক 01911 089 044 কে বি টি ভি নিউজ 24 ডট কমে, সাথে থাকার জন্য ধন্যবান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park