1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নারী-পুরুষের সমান অংশগ্রহণ সমাজের সার্বিক অগ্রগতির জন্য জরুরি বেনজির টিটোঃ

  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৮ বার পঠিত

নারী-পুরুষের সমান অংশগ্রহণ সমাজের সার্বিক অগ্রগতির জন্য জরুরি বেনজির টিটোঃ

গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধি:
ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট বেনজির আহমেদ টিটো বলেছেন, “একটি সমাজের সার্বিক অগ্রগতির জন্য নারী-পুরুষের সমান অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নারী শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে আরও বেশি মনোযোগ দেওয়া দরকার।”

তিনি আরও বলেন, ফেসবুকের অপব্যবহার, বাল্যবিবাহ ও ইভটিজিং—এই বিষয়গুলো সামাজিক অগ্রগতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এগুলোর বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ জরুরি।

৩১ জানুয়ারি সন্ধ্যায়, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা বাজার পোস্ট অফিস সংলগ্ন স্থানে দুস্থ নারী ও স্কুল-কলেজপড়ুয়া ছাত্রীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেনজির আহমেদ টিটো।
বিশেষ অতিথি ছিলেন—উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন,কালিহাতী থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভূঁইয়া,উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক)।

এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী ও সাংবাদিক এলিজা চৌধুরী, যিনি নারীদের অনুপ্রাণিত করতে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মালিহা। এছাড়া সংগঠনের অন্যান্য সদস্যরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং এই মহতী উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এই আয়োজন প্রমাণ করে যে, মানবিকতা ও সহযোগিতার মাধ্যমেই সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। ‘সাম্যের পথে’ সংগঠনটি নারীদের পাশে দাঁড়িয়ে শুধু সহমর্মিতাই নয়, বরং সমতার বার্তা ছড়িয়ে দিচ্ছে—যার লক্ষ্য একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক সমাজ গড়ে তুলা প্রয়োজন।

গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধি:
০১৭১২৯০৮০৬৮

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park